আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধবপুরে ৪ শিশুকে বেধে শাস্তি : গ্রেফতার ৩ ব্যক্তি কারাগারে

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ১২:২৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ১২:২৭:০০ অপরাহ্ন
মাধবপুরে ৪ শিশুকে বেধে শাস্তি : গ্রেফতার ৩ ব্যক্তি কারাগারে
মাধবপুর, (হবিগঞ্জ) ২৯ মে : উপজেলার বৈঞ্চবপুর গ্রামে ৪ শিশুকে দড়ি দিয়ে বেধে শাস্তি দেওয়ার অভিযোগে মাধবপুর থানা পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল উপজেলার বৈঞ্চবপুর গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি চালক আক্তার হোসেন (২২), একই গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুল হক (৪৫) এবং একই গ্রামের মাতবর আসাদ আলী (৪৮)। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করলে আদালতের নির্দেশে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল কাদির জানান, বৈঞ্চবপুর গ্রামের আনোয়ার আলী ফকিরের দায়ের করা মামলায় শিশু নির্যাতন আইনে .৩ আসামীকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় বৈঞ্চবপুর গ্রামের ৪ শিশু অটোরিক্রা চালিত সিএনজিতে উঠে দুষ্টমি করায় সিএনজি চালক আক্তার হোসেন ৪ শিশুকে রশি দিয়ে বেধে শাস্তি দেয়। পরে গ্রামের প্রভাবশালী মাতবররা উল্টো প্রহসনের সালিম করে ৪ শিশু পরিবারকে ২হাজার টাকা জরিমানা করে। অবুঝ ৪ শিশুকে রশি দিয়ে বেধে রাখারভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে। পরে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে উল্লেখিত ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন