আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

নির্বাচন ও বড়দিনের নিরাপত্তা : ইউনূসের নেতৃত্বে আইনশৃঙ্খলা বৈঠক

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১২:০৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১২:০৯:১৭ পূর্বাহ্ন
নির্বাচন ও বড়দিনের নিরাপত্তা : ইউনূসের নেতৃত্বে আইনশৃঙ্খলা বৈঠক
ঢাকা, ২২ ডিসেম্বর: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপি নেতা তারেক রহমানের প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনসহ নিরাপত্তাসংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ওসমান হাদি হত্যাকাণ্ড ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পুলিশের ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে ৩১ জন শনাক্ত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ছয়জন গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা, এবং মো. শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এছাড়া, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ