আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাহিত্যের আলোয় সম্মানিত অধ্যাপক জাহান আরা খাতুন

হবিগঞ্জে শুরু পার্থ-সঞ্জীব জন্মোৎসব

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১১:৪৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:২৩:২১ অপরাহ্ন
হবিগঞ্জে শুরু পার্থ-সঞ্জীব জন্মোৎসব
হবিগঞ্জ, ২৩ ডিসেম্বর : হবিগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী পার্থ-সঞ্জীব জন্মোৎসব। প্রথম দিনে আজ ২৩ ডিসেম্বর সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম বিষয়ে আলোচনা সভা, পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা প্রদান এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদের সভাপতি সিদ্দিকী হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের (অব:) অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ। সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হক, সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, খোয়াই থিয়েটারের সভাপতি ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল। 
শুভেচ্ছা বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, শিক্ষক ও কবি তাহমিনা খাতুন। আলোচনা পর্ব সঞ্চালনা করেন পার্থ- সঞ্জীব স্মৃতি পরিষদের সহ- সাধারণ সম্পাদক মহাথির মোহাম্মদ।
সভায় বাংলা গবেষণা , সাহিত্যে অসামান্য অবদান রাখায় অধ্যাপক জাহান আর খাতুনকে "পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা-২৫ - এ ভূষিত করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বের জীবনী পাঠ  করেন পারমিতা মোদক। মানপত্র পাঠ করেন মৌমিতা রায় তুলি। আলোচনা পর্বের আগে কবিতা আবৃত্তি সন্ধ্যা পরিবেশন করে চারুকন্ঠ শিল্পাঙ্গন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস