আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

ওয়েস্টল্যান্ডে আবর্জনাবাহী ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৭:২৯ পূর্বাহ্ন
ওয়েস্টল্যান্ডে আবর্জনাবাহী ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
ওয়েস্টল্যান্ড, ২৪ ডিসেম্বর : পুলিশ জানিয়েছে, সোমবার ওয়েস্টল্যান্ডে একটি আবর্জনাবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্ত অনুসারে, দুর্ঘটনাটি বিকেল ৫টার দিকে পামার এবং ভেনয় রোডের কাছে অবস্থিত গ্র্যান্ড ট্র্যাভার্স স্ট্রিটের কাছে অ্যাক্রন কোর্টে ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, মনে হচ্ছে একটি আবর্জনাবাহী ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া ২৯ বছর বয়সী এক পথচারীকে ধাক্কা দেয়। কর্তৃপক্ষ ঘটনাস্থলেই ওই পথচারীকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানিয়েছে, ট্রাকের চালক ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রাকটি ক্লিনটন টাউনশিপভিত্তিক প্রায়োরিটি ওয়েস্ট কোম্পানির মালিকানাধীন।
প্রায়োরিটি ওয়েস্টের মুখপাত্র ম্যাট অ্যালেন বলেন, “আমরা নিহত পথচারীর পরিবার এবং আমাদের কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই দুর্ঘটনায় যারা জড়িত ছিলেন তারা তদন্তে সহযোগিতা করছেন। আমরা পুলিশের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত যেকোনো তথ্য থাকলে ওয়েস্টল্যান্ড পুলিশ বিভাগের ট্র্যাফিক ব্যুরোতে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে: (734) 722-9633।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই