আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সাইফুল হত্যা মামলা জজ কোর্টে

চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিচার শুরু হচ্ছে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:১২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:১২:০৪ পূর্বাহ্ন
চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিচার শুরু হচ্ছে
চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর : আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি বিচারিক আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিযুক্ত সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, সাইফুল হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং ১৭ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত মালামাল ক্রোকের আদেশ, হুলিয়া ও পত্রিকায় বিজ্ঞপ্তি জারিসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আজ সেটি দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।
চার্জশিটে আসামিদের মধ্যে রয়েছেন-  চিন্ময় দাশ ব্রহ্মচারী, চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবীচরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।
সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ আরও জানান, এখন মামলার ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। তদন্ত প্রতিবেদনে অভিযোগ যেভাবে উঠে এসেছে, তাতে আসামিদের বাদ দেওয়ার সুযোগ নেই। এটি একটি আলোচিত মামলা, তাই রাষ্ট্রপক্ষ চেষ্টা করবে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে সেই অভিযোগপত্র গ্রহণ করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সময় রিপন দাস বঁটি দিয়ে আইনজীবীর ঘাড়ে দুটি কোপ দেন এবং চন্দন দাস কিরিচ দিয়ে কোপ দেন। পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় অন্য আসামিরা লাঠি, বাটাম ও ইট দিয়ে পিটিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
মামলার নথিপত্র অনুযায়ী, রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে আইনজীবী সাইফুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় (শোন অ্যারেস্ট)। বর্তমানে তিনিসহ হত্যা মামলায় ২২ জন আসামি কারাগারে রয়েছেন। 
এদিকে মামলার ধার্য দিনে মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন। দুপুরে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি আবেদন জমা দেন। আবেদনে তিনি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান। জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আলোচিত এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য সরকার এখনো প্রজ্ঞাপন জারি করেনি। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই বিচার সম্পন্ন হোক।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিলেন। যদিও পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ