আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

রমিজ খান দাখিল মাদ্রাসার ১৬০ শিক্ষার্থীকে নতুন ড্রেস দিল তালুকদার ফাউন্ডেশন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ১২:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ১২:৩০:০৯ অপরাহ্ন
রমিজ খান দাখিল মাদ্রাসার ১৬০ শিক্ষার্থীকে নতুন ড্রেস দিল তালুকদার ফাউন্ডেশন
হবিগঞ্জ, ২৯ মে : মাধবপুর উপজেলার প্রত্যন্ত এলাকার খাহুরা গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এলাকার কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রমিজ খান প্রতিষ্ঠা করেছিলেন রমিজ খান দাখিল মাদ্রাসা। ৬২ শতক ভূমি, দুটি ভবন তৈরির পাশাপাশি নিয়মিত অনুদান প্রদান করে আসছেন রমিজ খান। ফলে দ্রুতই ওই এলাকায় ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো। এবার প্রতিষ্ঠাতা রমিজ খানের পাশাপাশি এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এগিয়ে এসেছে তালুকদার ফাউন্ডেশন। মাদ্রাসায় অধ্যয়নরত ১৬০ শিক্ষার্থীকে তারা দিয়েছে নতুন ড্রেস। আর এই ড্রেস পেয়ে উল্লসিত মাদ্রাসার সকল শিক্ষার্থী। 
শনিবার দুপুরে এক অনুষ্ঠানে নতুন ড্রেস বিতরণ করা হলে মাদ্রাসায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শতাধিক মা ও অবিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ খান ঘোষণা করেছেন তার স্থাবর সম্পত্তিতে কলেজ, টেকনিক্যাল কলেজ ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার। একই সাথে তিনি মাদ্রাসা সংলগ্ন মূল্যবান আরও ভূমি দান করেছেন মাদ্রাসা এবং মাদ্রাসার একটি মসজিদ নির্মাণের জন্য।
মাদ্রাসার সুপার মুফতি আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার এডভোকেট নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ আইডিয়াল উচ্চ বিদ্যালয় ভাদৈ এর সভাপতিরোটারিয়ান এম এ রাজ্জাক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মাঝে নতুন ড্রেস বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা