আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

সিলেটে স্বল্প পরিসরে বিপিএলের উদ্বোধন কাল

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১২:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১২:০০:০৩ অপরাহ্ন
সিলেটে স্বল্প পরিসরে বিপিএলের উদ্বোধন কাল
সিলেট, ২৫ ডিসেম্বর :  সিলেটে স্বল্প পরিসরে বিপিএলের উদ্বোধনী আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামীকাল শুক্রবার  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে কিংবা দিনের দুই ম্যাচের মাঝামাঝি সময়ে সংক্ষিপ্ত সাংস্কৃতিক আয়োজন থাকবে। বিসিবি সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে, যদিও এখনো শিল্পীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।
উদ্বোধনী আয়োজনের কারণে সিলেট পর্বের প্রথম দিনের ম্যাচ সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী দুপুর ২টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেলা ৩টায় নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে, যাতে সাংস্কৃতিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, যেখানে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।
এবারের বিপিএলে মোট ছয়টি দল অংশ নিচ্ছে এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে। ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। টুর্নামেন্টের এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ শেষ পর্বের সব গুরুত্বপূর্ণ ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে। বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৩ জানুয়ারি।
এদিকে সিলেট পর্বের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি। গ্যালারিভেদে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। বিসিবির আশা, সীমিত আয়োজন হলেও দর্শকদের অংশগ্রহণে উদ্বোধনী দিনটি প্রাণবন্ত হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ