আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

সংবাদ নয়, এবার টমেটোয় লিখলেন সাফল্যের গল্প

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০১:৪০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০১:৪০:০৪ অপরাহ্ন
সংবাদ নয়, এবার টমেটোয় লিখলেন সাফল্যের গল্প
মাধবপুর (হবিগঞ্জ), ২৬ ডিসেম্বর : শখের বশে টমেটো চাষ করে সফলতার মুখ দেখছেন মাধবপুর উপজেলার শাহজালালপুর গ্রামের সংবাদকর্মী হামিদুর রহমান। পেশায় সংবাদকর্মী হলেও কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি চলতি মৌসুমে ৪০ শতক জমিতে উচ্চফলনশীল জাতের টমেটো চাষ শুরু করেন। সঠিক পরিকল্পনা, আধুনিক পদ্ধতি ও কৃষি বিভাগের পরামর্শে চাষাবাদ করায় অল্প সময়েই তার এই উদ্যোগ সবার নজর কেড়েছে।
চলতি মৌসুমে টমেটো আবাদে হামিদুর রহমানের মোট খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। কার্তিক মাসের শেষ দিকে মালচিং পদ্ধতিতে সারিবদ্ধভাবে তিনি টমেটোর চারা রোপণ করেন। জমি প্রস্তুত থেকে শুরু করে সেচ, সার প্রয়োগ, রোগবালাই দমন—প্রতিটি ক্ষেত্রে তিনি কৃষি বিভাগের দিকনির্দেশনা মেনে চলেছেন। বিশেষ করে জৈব সার ব্যবহারে গুরুত্ব দেওয়ায় তার টমেটোক্ষেতে কীটনাশকের ব্যবহার ছিল খুবই সীমিত।
স্থানীয়রা জানান, শুরুতে অনেকেই মনে করেছিলেন একজন সংবাদকর্মী কৃষিকাজে সফল হতে পারবেন না; বরং লোকসানের সম্ভাবনাই বেশি ছিল। তবে নিয়মিত পরিচর্যা, আধুনিক কৌশল ও সময়মতো ব্যবস্থাপনার ফলে সে ধারনা একেবারেই ভ্রান্ত প্রমাণিত হয়েছে। বর্তমানে তার টমেটোক্ষেতে আপেলের মতো আকৃতির টমেটো পাকতে শুরু করেছে। বাজারে মৌসুমের শুরুতে ভালো দাম থাকায় হামিদুর রহমান আশাবাদী—উৎপাদন ও বাজারজাতকরণ ঠিক থাকলে তিনি উল্লেখযোগ্য লাভ করবেন।
টমেটো চাষি হামিদুর রহমান বলেন, “আমাদের মাধবপুর উপজেলায় বাণিজ্যিকভাবে টমেটো চাষ হয়ে থাকে। শখের বশে আমি ৪০ শতক জমিতে টমেটো আবাদ করেছি। অনেকে বলেছিলেন একজন সংবাদকর্মী কৃষিকাজে ব্যর্থ হবেন। কিন্তু কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও নিজের আন্তরিক পরিচর্যার কারণে আমি সফল হয়েছি। জৈব সার ব্যবহার করায় গাছগুলো সুস্থ আছে এবং ফলনও ভালো হচ্ছে।”
চৌমুহনী উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “কৃষি একটি বিজ্ঞানভিত্তিক কার্যক্রম। সঠিক জ্ঞান ও প্রযুক্তি অনুসরণ করলে যে কেউ কৃষিতে সফল হতে পারে। হামিদুর রহমান সময়মতো জমির পরিচর্যা, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা করায় ভালো ফলন পেয়েছেন। সচেতন ও শিক্ষিত মানুষ কৃষিতে এগিয়ে এলে দেশের কৃষিখাত আরও সমৃদ্ধ হবে।”
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, “সরকার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করলে টমেটোসহ যেকোনো ফসলেই ভালো ফলন পাওয়া সম্ভব। হামিদুর রহমানের সফলতা অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ। এমন উদ্যোগ স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিতে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক