আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

বড়দিনের উৎসবের রঙে রঙ্গিন আটলান্টিক সিটি

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০১:৪২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০১:৪২:২১ অপরাহ্ন
বড়দিনের উৎসবের রঙে রঙ্গিন আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি, ২৬ ডিসেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে।
বড়দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল যিশু খ্রিস্টের জন্ম উদযাপন, প্রার্থনা, ধর্মীয় সমাবেশ, গির্জায় বিশেষ উপাসনা, সান্তা ক্লজ, উপহার বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ খাবার পরিবেশন।
বড়দিন উপলক্ষে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর নানা আয়োজনে উৎসবমুখর ছিল আটলান্টিক সিটি। দিবসটি ঘিরে আনন্দ-হাসি-গানে প্রাণে প্রাণ মিলেছিল এবং গির্জায় গির্জায় হয়েছে প্রার্থনা। এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠে শিশুরা।
ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো বড়দিন উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবারসহ অংশ নেন।
বড়দিনের পার্টিতে প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। নিজেদের বাড়িঘর বাহারি আলোকসজ্জায় সজ্জিত করেন অনেক প্রবাসী। বড়দিনের আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়। বড়দিন উপলক্ষে অনেকে নিজেদের কর্মস্থলে উপহার বিনিময় করেন, আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। এছাড়া পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনের এই দিনে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। সবার প্রত্যাশা বড়দিন সবার জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু

মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু