আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

সাউথফিল্ডে বড়দিনে গুলিতে ২ জন নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০১:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০১:৫৪:১৭ অপরাহ্ন
সাউথফিল্ডে বড়দিনে গুলিতে ২ জন নিহত
সাউথফিল্ড. ২৬ ডিসেম্বর : শহরে বড়দিনের দিন ভয়াবহ গুলির ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৩৬ মিনিটের দিকে শিয়াওয়াসি রোডের ২৫০০০ ব্লকের রিভারস্টোন অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের মুখপাত্র জানান, ম্যাডিসন হাইটসের ২০ বছর বয়সী এক যুবক এবং ডেট্রয়েটের ৩০ বছর বয়সী আরেক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাউথফিল্ডের ২৩ বছর বয়সী এক নারী হাতে গুলিবিদ্ধ হন এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কারও নাম প্রকাশ করা হয়নি। ঘটনার সময় অ্যাপার্টমেন্টে উপস্থিত ৩ বছর বয়সী একটি শিশু অক্ষত ছিল এবং বর্তমানে পরিবারের সদস্যদের জিম্মায় রয়েছে।
প্রাথমিক তদন্তে গোয়েন্দারা মনে করছেন—দিনের শুরুতে ঘটে যাওয়া একটি পারিবারিক সহিংসতার ধারাবাহিকতায় এই গুলির ঘটনা ঘটে, যা আগে পুলিশকে জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি তার বান্ধবীকে মারধর করে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান। পরে ওই নারী তার এক বান্ধবীকে ডাকেন, যিনি সঙ্গে একজন পুরুষ বন্ধুকে নিয়ে আসেন। কিছুক্ষণ পর প্রেমিক ফিরে এসে জোর করে অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন এবং আগ্নেয়াস্ত্র বের করেন। মুহূর্তেই দুইজন পুরুষের মধ্যে গুলি বিনিময় হয় এবং দুজনেই আহত হন।
পুলিশ জানায়, ঘটনার পর ওই নারী আহত ব্যক্তিকে নিজেই হাসপাতালে নিয়ে যান। অপর আহত পুরুষ ও তার বান্ধবীকে সাউথফিল্ড ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে সাউথফিল্ড পুলিশকে ফোন করতে অনুরোধ করা হয়েছে (২৪৮) ৭৯৬-৫৫০০ অথবা ক্রাইম স্টপার্স: 1-800-SPEAK-UP
সাউথফিল্ড পুলিশের প্রধান এলভিন ব্যারন সোমবার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল