আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৪০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৪০:০৯ পূর্বাহ্ন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন
ঢাকা, ২৮  ডিসেম্বর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত জটিল ও সংকটময় পর্যায়ে রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই কঠিন ও উদ্বেগজনক সময়ে মায়ের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় এই আকুল আবেদনের কথা জানানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক।
বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলার মতো অবকাশ নেই। তবে তাঁরা হাল ছাড়ছেন না এবং মহান আল্লাহর রহমতের ওপর ভরসা রাখছেন। এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারলে পরবর্তী চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট আশার কথা বলা যাবে।এদিকে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান সার্বক্ষণিকভাবে মায়ের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। শনিবার দিনভর নানা ব্যস্ততা ও রাষ্ট্রীয় কর্মসূচি শেষে গভীর রাতে তিনি পুনরায় হাসপাতালে যান এবং দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন।
তাঁর সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং আধুনিক চিকিৎসার সব সুযোগ ব্যবহারের বিষয়ে আলোচনা করেন। তারেক রহমান হাসপাতালের সাধারণ রোগীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে নেতা-কর্মীদের হাসপাতাল এলাকায় ভীড় না করতে এবং সংযত থাকতে কঠোর নির্দেশনা দিয়েছেন। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি শক্তিশালী বিশেষজ্ঞ দল বেগম জিয়ার জীবন বাঁচাতে নিরলস কাজ করে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ

আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ