আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

জামায়াত কোনো নির্ভরযোগ্য মিত্র নয় : এনসিপি নেত্রী সামান্তার সতর্কবার্তা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৪২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৪২:০৯ পূর্বাহ্ন
জামায়াত কোনো নির্ভরযোগ্য মিত্র নয় : এনসিপি নেত্রী সামান্তার সতর্কবার্তা
ঢাকা, ২৮ ডিসেম্বর: নির্বাচনী জোট গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনীতি। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পরিকল্পনার প্রেক্ষিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
রোববার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নির্ভরযোগ্য মিত্র নয়। তিনি সতর্ক করেছেন, যদি এনসিপি তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় যায়, তবে ভবিষ্যতে দলের জন্য অনেক কঠিন মূল্য চুকাতে হবে।
সামান্তার মতে, এনসিপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রকল্প জামায়াতের সঙ্গে সম্পূর্ণ আলাদা। বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ গড়ে তোলার যে অঙ্গীকার নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, তা জামায়াতের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে, গত দেড় বছর ধরে এনসিপি যে নীতিগত অবস্থানে ছিল, বর্তমান জোট সেই অবস্থান থেকে বিচ্যুতি।
ফেসবুক পোস্টে সামান্তা স্মরণ করিয়ে দিয়েছেন যে, জুলাই পদযাত্রার পর থেকে এনসিপি শীর্ষ নেতৃত্ব বারবার ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং সারাদেশে স্বতন্ত্রভাবে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছিল। হঠাৎ জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করা নীতিগতভাবে দলের অবস্থানের বিরোধী।
তিনি স্পষ্ট করেছেন, জামায়াতের বিরোধিতা মানেই বিএনপির পাশে থাকা নয়, বরং এটি এনসিপির নিজস্ব আদর্শ রক্ষার লড়াই। জোট ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা