আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম

আগামী বাজেট হবে সাত লাখ কোটি টাকার : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ১২:৪৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ১২:৪৯:২৯ অপরাহ্ন
আগামী বাজেট হবে সাত লাখ কোটি টাকার : প্রধানমন্ত্রী
ঢাকা, ২৯ মে  (ঢাকা পোস্ট) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইদিন পর আমরা বাজেট দিতে যাচ্ছি। ২০০৬ সালে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। আগামী বাজেট (২০২৩-২৪) আমরা সাত লাখ কোটিতে নিয়ে যাচ্ছি। সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদাৎ বরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটি বাহিনীর, প্রতিটি মানুষের জীবন মান এবং তাদের দায়িত্ব পালনের সব ধরনের সুযোগ[-সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে। ২০০৮ সালের নির্বাচনের পর আজকে ২০২৩ সাল, সর্বত্র একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, ভাতের অধিকার নিশ্চিত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। 
সরকারপ্রধান বলেন, আমাদের অগ্রগতি স্থিতিশীল পরিবেশের জন্যই সম্ভব হয়েছে। একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশই পারে একটি দেশের উন্নয়নের ধারা গতিশীল করতে এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০২৬ সাল থেকে এটা বাস্তবায়ন করব। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। 
তিনি আরও বলেন, আমাদের প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার, আইসিটি ব্যবহারের মাধ্যমে সারা বাংলাদেশে ওয়াইফাই-এর কানেকশন দিতে পেরেছি। আমরা বিদ্যুৎ সরবরাহ করেছি ঘরে ঘরে। উন্নয়নের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, আমরা স্মার্ট অর্থনীতি গড়ে তুলব, স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আমাদের আর্থসামাজিক সব উন্নয়ন হবে স্মার্ট। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় বাংলাদেশ তা করব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ