আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

জোটবিবাদে এনসিপি ছাড়লেন তাজনূভা জাবী

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৫৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৫৭:০৫ পূর্বাহ্ন
জোটবিবাদে এনসিপি ছাড়লেন তাজনূভা জাবী
ঢাকা, ২৮ ডিসেম্বর: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ভাঙন ও অস্থিরতা আরও তীব্রতর হয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের প্রতিবাদে এবং দলের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। তাজনূভা অভিযোগ করেন, এনসিপি যে প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে, তা কোনো রাজনৈতিক কৌশল নয় বরং একটি সুপরিকল্পিত ‘জিম্মি দশা’, যা সাধারণ কর্মীদের সঙ্গে প্রতারণা।
তিনি উল্লেখ করেন, দলের শীর্ষ নেতারা ৩০০ আসনে একক প্রার্থীর ঘোষণা দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের জন্য আসন ছেড়ে বাকিদের নির্বাচন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ সত্ত্বেও এনসিপির প্রার্থীদের স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সুযোগও রাখা হয়নি।
পদত্যাগকারী নেত্রী আরও অভিযোগ করেন, এনসিপির ভেতরে ‘মাইনাস পলিটিক্স’ বা একে অপরকে সরিয়ে দেওয়ার রাজনীতি চরম আকার ধারণ করেছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও মধ্যপন্থার রাজনীতি অনুসরণ করতেন, তাদের ‘আবেগী’ তকমা দিয়ে গুরুত্ব দেওয়া হয়নি।
তাজনূভা জাবীন বলেন, নেতারা মুখে জবাবদিহিতার কথা বললেও দলের ভেতরে একনায়কতন্ত্র চলছে, এবং জামায়াত-চরমোনাই জোটে ৭০টি আসন সমঝোতা হওয়া সত্ত্বেও এনসিপি কেন কোণঠাসা হলো, তা প্রশ্নের বিষয়। তিনি পদত্যাগের পাশাপাশি নির্বাচনী প্রচারণার জন্য প্রাপ্ত সকল অনুদান দাতা বা ডোনারদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২

ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২