আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ফয়সালের দুই সহযোগী ভারতে আটক, হাদি হত্যার নেপথ্য উন্মোচন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৩:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৩:০৭:৪৭ পূর্বাহ্ন
ফয়সালের দুই সহযোগী ভারতে আটক, হাদি হত্যার নেপথ্য উন্মোচন
ঢাকা, ২৮ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ভারতের মেঘালয়ে পালালেও, সেখানে তার দুই সহযোগীকে আটক করেছে মেঘালয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম রোববার জানান, হত্যাকাণ্ডটি ছিল সুগভীর ও পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র। তদন্তে পুলিশ এখন পর্যন্ত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে। চাঞ্চল্যকর বিষয় হলো ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডের নেপথ্যে বড় কোনো গোষ্ঠীর আর্থিক সমর্থনের ইঙ্গিত দেয়।
ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। মামলার বাকি জট খুলতে এবং পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য গোয়েন্দারা কাজ করছেন। এ পর্যন্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিএমপি জানিয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় এবং পরে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর রাতে হাদি মারা যান। এই হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ