আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
হাদি হত্যার নিন্দা, গণমাধ্যমে হামলা বন্ধের দাবি

বাংলা প্রেস ক্লাব মিশিগানের বার্ষিক ডিনার : অন্য রকম এক সন্ধ্যা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:২৩:০০ অপরাহ্ন
বাংলা প্রেস ক্লাব মিশিগানের বার্ষিক ডিনার : অন্য রকম এক সন্ধ্যা
ওয়ারেন, ২৮ ডিসেম্বর :  বাংলা প্রেস ক্লাব মিশিগানের বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ওয়ারেন শহরের আল শাহী প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সবাই এক টেবিলে বসে খাবার গ্রহণ করেন, ফলে এক অনন্য পারিবারিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা সাম্প্রতিক সময়ে সাংবাদিক শরীফ আল হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গণমাধ্যমে হামলা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। গণমাধ্যমকে চাপে রেখে একটি সুস্থ ও স্বচ্ছ সমাজ কখনোই গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে সাংবাদিকরা এ অস্থিতিশীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সেক্রেটারি তোফায়েল রেজা। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন। সভায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়

বাংলা প্রেস ক্লাব মিশিগান কর্তৃপক্ষ জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পরিবার–পরিজনকে সঙ্গে নিয়ে কিছু সময় কাটানোর সুযোগ সৃষ্টি করাই এই ডিনারের মূল উদ্দেশ্য। আয়োজকদের মতে, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এর আগে কেক কেটে মিশিগানের জনপ্রিয় নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান-এর আট (৮) বছর পদার্পণ পূর্তি উদযাপন করেন সাংবাদিক পরিবার। এসময় স্বাগত বক্তব্যে রাখেন সম্পাদক চিন্ময় আচার্য্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড