আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

৮ বছরের ধৈর্য, নিষ্ঠা ও প্রবাসী বাঙালির গর্ব ‘সুপ্রভাত মিশিগান’

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১১:২০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১১:২১:৩১ অপরাহ্ন
৮ বছরের ধৈর্য, নিষ্ঠা ও প্রবাসী বাঙালির গর্ব ‘সুপ্রভাত মিশিগান’
ওয়ারেন, ১৮ ডিসেম্বর : নানা আয়োজনে অন লাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর  আল শাহী প্যালেসে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা প্রেসক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক, সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক সভাপতি  শামীম আহসান, মোস্তফা কামাল, মুজিবুর রহমান শাহীন, দেওয়ান কাওসার, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য।
বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক বলেন, প্রবাসে দীর্ঘ আট বছর ধরে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করা সত্যিই অনন্য অভিজ্ঞতা। এটি শুধু আমাদের সম্প্রদায়ের খবর-ই পরিবেশনই করছে না, পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর তুলে ধরে কমিউনিটিকে আরও সংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সহ সভাপতি সেলিম আহমদ বলেন, সুপ্রভাত মিশিগান সম্পাদক ধৈর্যের সাথে প্রকাশনা অব্যাহত রেখেছেন তা অবশ্যই গর্বের। পত্রিকাটি আমাদের কমিউনিটিকে আরও সুসংহত করেছে।
সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বলেন, পত্রিকটির সংবাদর সংখ্যা কম হলেও পত্রিকাটি মৌলিক সংবাদ পরিবেশন করছে। পত্রিকাটি আমাদের কমিউনিটিকে সঠিক ও প্রয়োজনীয় সংবাদ পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান বলেন, প্রবাসে সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন কাজ। নিজের কাজ, নিজ পরিবারে সময় দেওয়ার এই কাজটি  পত্রিকার সম্পাদক সুদীর্ঘ আট বছর ধরে নিরলসভাবে করে যাচ্ছেন। এজন্য তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি সুপ্রভাত মিশিগান-এর সফলতা কামনা করি।
প্রেস ক্লাবের সেক্রেটারি তোফায়েল রেজা বলেন, সুপ্রভাত মিশিগান এর মাধ্যমে কমিউনিটির মানুষ নিয়মিতভাবে উপকৃত হচ্ছেন। এই উদ্যোগের পেছনে সম্পাদকের অবদান অনস্বীকার্য। চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে তিনি নির্লোভ ও নিষ্ঠার সঙ্গে কমিউনিটির কল্যাণে কাজ করে চলেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সুপ্রভাত মিশিগান–এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য বলেন, আজ আমরা এক বিশেষ মুহূর্ত উদযাপন করতে একত্রিত হয়েছি। ৮ বছর আগে একটি ছোট্ট স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল সুপ্রভাত মিশিগান। তখন ভাবিনি, একদিন এটি প্রবাসী বাঙালির আস্থা, ভালোবাসা এবং গর্বের এক নাম হয়ে উঠবে।
সত্যি বলতে, শুরুটা সহজ ছিল না। দেশে থাকাকালীন সাংবাদিকতা ছিল আমার পেশা, কিন্তু নতুন দেশ, নতুন জীবন, পরিবারের দায়িত্ব সব মিলিয়ে সাংবাদিকতায় ইতি টানতে হয়েছিল। কিন্তু দুই ছেলে, তন্ময় এবং তীর্থের উৎসাহ এবং আগ্রহ আমাকে আবারো সাংবাদিকতায় ফিরে আসতে প্রেরণা দিয়েছে। তাদের সমর্থনেই আমি প্রবাসে পত্রিকাটি চালিয়ে আসতে সক্ষম হয়েছি।
পত্রিকা প্রকাশের ক্ষেত্রে আমাদের কোনো ব্যবসায়িক লক্ষ্য ছিল না, এবং এখনও নেই। আমাদের মূল উদ্দেশ্য হলো দেশ এবং প্রবাসীদের সঙ্গে সংযোগ রক্ষা করা, তাদের সঠিক ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়া, এবং সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন বজায় রাখা। এটি আমাদের গল্প, আমাদের অনুভূতি, আমাদের দেশের স্পর্শ।
তিনি বলেন, আজ আট বছর পর, আমরা সেই স্বপ্নের ফল দেখছি। পাঠকের আস্থা, ভালোবাসা, লেখক এবং সাংবাদিকদের অবদান সব মিলিয়ে ‘সুপ্রভাত মিশিগান’ হয়ে উঠেছে প্রবাসী বাঙালির গর্ব। আজকের এই আনন্দময় দিনে আমি সকলকে অন্তরের গভীর ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০