আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে কঠোর নিরাপত্তা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০২:২৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:২৩:২২ পূর্বাহ্ন
খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে কঠোর নিরাপত্তা
ঢাকা, ৩১ ডিসেম্বর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনা এবং গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সদস্য দায়িত্বে রয়েছেন। অনুমোদিত ছাড়া সংসদ ভবনের উত্তর প্লাজায় প্রবেশ নিষিদ্ধ।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন খালেদা জিয়া। আজ সকাল ৯টার আগে তাঁর মরদেহ ঢাকা এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের তারেক রহমানের বাসায় আনা হয়। এরপর জানাজা ও দাফনের জন্য মরদেহ জাতীয় সংসদে নিয়ে যাওয়া হয়।
জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টাগণ, বিদেশি কূটনীতিক, বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জানাজা ও দাফন কার্যক্রম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন।
এছাড়া খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য পাকিস্তানের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী, শ্রীলঙ্কা ও নেপালের সরকার প্রতিনিধি সহ কয়েকটি দেশের মন্ত্রী ও বিশেষ দূত ঢাকায় উপস্থিত থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ