আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

শেষ ঠিকানা স্বামীর পাশে

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন
শেষ ঠিকানা স্বামীর পাশে
ঢাকা, ৩১ ডিসেম্বর : স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশের সড়ক ও অলিগলি পর্যন্ত মানুষের ঢল নামে। যে যেখানে দাঁড়ানোর জায়গা পেয়েছেন, সেখান থেকেই জানাজায় শরিক হন শোকাহত জনতা।
উল্লেখ্য, এই মানিক মিয়া অ্যাভিনিউতেই ১৯৮১ সালের ২ জুন আয়োজন করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা। পরবর্তীতে তাঁকে সমাহিত করা হয় চন্দ্রিমা উদ্যানে, যার বর্তমান নাম জিয়া উদ্যান যেখানে আজ তাঁর সহধর্মিণীকেও শায়িত করা হলো।
১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা জিয়ার। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করা হয়। পরবর্তী সময়ে নানা রাজনৈতিক উত্থান–পতনের মধ্য দিয়ে তিনি দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর