আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল
প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় প্রাণের উৎসব

শেলবি টাউনশীপে বর্ণিল থার্টি-ফার্স্ট নাইট উদযাপন

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৩:১১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৩:১১:৪৩ পূর্বাহ্ন
শেলবি টাউনশীপে বর্ণিল থার্টি-ফার্স্ট নাইট উদযাপন
শেলবি টাউনশীপ, ১ জানুয়ারি :আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালিরা। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেলবি টাউনশীপ, হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ওয়ারেন, স্টার্লিং হাইটসসহ বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশিরা নানান কর্মসূচিতে অংশ নিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে। কমিউনিটি হল, রেস্টুরেন্ট ও ব্যক্তিগত বাসাবাড়িতে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মিলনমেলার মধ্য দিয়ে কাটে প্রবাসীদের বছরের শেষ রাত।
এদিন বহু পরিবারে নৈশভোজ, সঙ্গীতানুষ্ঠান ও আড্ডার মধ্য দিয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাত ৯টায় শেলবি টাউনশীপের নিউ লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টে স্থানীয় কমিউনিটির কয়েকজন উদ্যোক্তার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় জমকালো “থার্টি ফার্স্ট নাইট পার্টি”। নাচ-গান, কেক কাটা এবং নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে রাতটি পরিণত হয় প্রাণবন্ত এক সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে পৃথা দেবের প্রাণবন্ত কয়েকটি গান এবং শিল্পী কেয়ারের মায়াবী সুর উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। তাছাড়া রাহুল দাশ ও অসিত পুরকায়স্থ কমলের পরিবেশনাও 
পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো নাচ, সুর, হাসি আর আনন্দধ্বনি। অতিথিদের অংশগ্রহণ, শিল্পীদের পরিবেশনা ও প্রাণবন্ত উপস্থাপনায় রাতটি শুধু জমজমাটই হয়নি, বরং প্রবাসী বাংলাদেশি সমাজে নতুন বছরের সূচনায় একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিশিগান প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, যিনি পুরো সন্ধ্যায় তার প্রাণবন্ত সঞ্চালনা দিয়ে অনুষ্ঠানকে গতিশীল করে রাখেন।

রাতের অন্যতম জনপ্রিয় আয়োজন ছিল শিশু ও নারীদের অংশগ্রহণে পিলো পাসিং খেলা। বহু প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত খেলায় প্রথম হন শম্পা পাল, দ্বিতীয় গৌরি আচার্য্য বেবী, এবং তৃতীয় স্থান অর্জন করেন পৃথা দেব। বিজয়ীদের হাতে উপহার তুলে দেন আয়োজকরা।
রাত ১২টা ১ মিনিটে কাউন্টডাউন শেষে নববর্ষকে স্বাগত জানানো হয় কেক কেটে। সে মুহূর্তে উপস্থিত অতিথিরা একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে বরণ করে নেন। এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন রাহুল দাশ, অনুকুল দেবনাথ এবং সঞ্জয় শীল।

উল্লেখ্য, ২০১৮ সালের এই দিনে ‘সুপ্রভাত মিশিগান’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টার্লিং হাইটস সিটির সৌরভ চৌধুরীর বাসভবনে প্রথমবারের মতো থার্টি ফার্স্ট নাইট ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সে আয়োজনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক মরহুম আব্দুর রহমান। তার হাত ধরেই যে ঐতিহ্যের সূচনা হয়েছিল, আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতাকেই বহন করছে। বক্তারা আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে তাঁর সাংবাদিকতার দীপ্তি এবং প্রভাব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির