আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

ভালোবাসা, তাগিদ ও প্রেরণায় জন্ম  নেয়া একটি নাম ‘সুপ্রভাত মিশিগান’

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ১২:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ১২:২৯:০৮ অপরাহ্ন
ভালোবাসা, তাগিদ ও প্রেরণায় জন্ম  নেয়া একটি নাম ‘সুপ্রভাত মিশিগান’
দেখতে দেখতে ৮ বছর পূর্ণ করল মিশিগানের প্রবাসী বাঙালিদের প্রিয় অনলাইন গণমাধ্যম ‘সুপ্রভাত মিশিগান’। আত্মপ্রকাশের পর থেকে পাঠকের আস্থা ও ভালোবাসার সঙ্গে এই যাত্রা অব্যাহত আছে। সাফল্য অর্জন করা যেমন কঠিন, সেটি ধরে রাখা ততটাই চ্যালেঞ্জিং। কিন্তু ‘সুপ্রভাত মিশিগান’ তা করে দেখিয়েছে।
সুপ্রভাত মিশিগান দীর্ঘদিন ধরে মিশিগানের স্থানীয় সংবাদসহ বাংলাদেশের কৃষ্টি-কালচার ও নানা গুরুত্বপূর্ণ খবর পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে। শুরু থেকেই পত্রিকাটি কোনো ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রাখেনি; বরং প্রবাসী সমাজের তথ্য, অনুভূতি ও সংস্কৃতি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ থেকেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আমি পেশাগতভাবে একজন সাংবাদিক ছিলাম, এটাই ছিল আমার পরিচয়, প্রফেশন ও গর্বের জায়গা। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আসার পর নতুন দেশ, নতুন পরিবেশ ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে সেই পেশার অভ্যাসে বিরতি আসে। সাংবাদিকতা ছাড়া প্রবাস জীবনের দীর্ঘ আটটি বছর পেরিয়ে যায় এবং সময়ের সঙ্গে পরিবারও কিছুটা স্বচ্ছলতায় পৌঁছে। ঠিক সেই সময়েই আমার বড় ছেলে তন্ময় ও তীর্থ শুধু লেখালেখির তাগিদই দেয়নি বরং আমার ভেতরের অনেকদিনের সুপ্ত সাংবাদিকতা প্রাণটিকে তারা যেন জাগিয়ে তুলেছিল। পত্রিকা বের করার ভাবনাটি তাদের কাছ থেকেই প্রথম আসে।
তবে দীর্ঘদিন লেখালেখি না করার কারণে শুরুটা সহজ ছিল না। কম্পিউটারে কম্পোজ, ফটোশপের কাজ থেকে পত্রিকার মেকাপ ও গেটাপ সবই আমার নখদর্পনে ছিল, কিন্তু দীর্ঘদিন এসব কাজ না করার কারণে সব কিছুই ভুলে গিয়েছিলাম। তাই ধৈর্য ধরে ধাপে ধাপে আবার শিখতে হয়েছে, নিজেকে অনুশীলনের মাধ্যমে ফিরিয়ে আনতে হয়েছে।
প্রবাসী বাঙালিদের সঙ্গে সংযোগ বজায় রাখার আকাঙ্ক্ষা থেকেই ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আত্মপ্রকাশ করে ‘সুপ্রভাত মিশিগান’। পত্রিকার লক্ষ্য কখনো ব্যবসায়িক ছিল না; পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করাটাই মূল উদ্দেশ্য। এটি কেবল সংবাদপত্র নয়, বরং প্রবাসী বাঙালির অনুভূতি, তাদের আনন্দ, দুঃখ ও সংগ্রামের গল্প বলার একটি মাধ্যম।
আজ এই শুভ দিনে আমরা সেই অবিচল যাত্রার আনন্দ উদযাপন করছি। আট বছরের সংগ্রাম, ধৈর্য, আবেগ এবং পাঠকের ভালোবাসা সব মিলিয়ে ‘সুপ্রভাত মিশিগান’ প্রবাসী বাঙালির গর্বের প্রতীক হয়ে উঠেছে। আজকের এই বিশেষ দিনে পত্রিকার সকল পাঠক, লেখক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি রইল অন্তরের গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”