আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

সিলেট প্রেসক্লাবের নেতৃত্বে মুকতাবিস উন-নূর ও সিরাজুল ইসলাম

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০২:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০২:৪৬:০২ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাবের নেতৃত্বে মুকতাবিস উন-নূর ও সিরাজুল ইসলাম
ছবিতে বাম থেকে মুকতাবিস উন-নূর সভাপতি এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক

সিলেট, ২ জানুয়ারি : সিলেট প্রেসক্লাবের ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন-নূর সভাপতি এবং দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নগরের সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর এম এ হান্নান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফয়সল আলম। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ফয়ছল আমীন।
এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ডেইলি স্টারের শেখ আশরাফুল আলম নাসির এবং পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মুহিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আওয়াল চৌধুরী সিপার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাবকে আরও কার্যকর ও গতিশীল করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড