আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

একুশে পদকপ্রাপ্ত ছড়ার যাদুকর সুকুমার বড়ুয়ার মহাপ্রয়াণ

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৩:০৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৩:০৯:৪৫ অপরাহ্ন
একুশে পদকপ্রাপ্ত ছড়ার যাদুকর সুকুমার বড়ুয়ার মহাপ্রয়াণ
চট্টগ্রাম, ২ জানুয়ারি : চট্টগ্রামের কৃতী সন্তান, প্রথিতযশা ছড়াকার ও শিশু সাহিত্যিক সুকুমার বড়ুয়া আর নেই। সারাদেশে ‘ছড়াজাদুকর’ নামে খ্যাত এবং  একুশে পদকপ্রাপ্ত এই মহৎ সাহিত্যিক আজ শুক্রবার, ২ জানুয়ারি সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শিশু-কিশোর সাহিত্যে তাঁর সৃষ্টিশীলতা, শব্দের খেলায় প্রাণবন্ত ছন্দ এবং মানবিক বোধের প্রকাশ বাংলার সাহিত্যকে এক অনন্য সম্পদ দিয়েছে। সহজ ভাষায় গভীর অনুভব, হাসি-কান্না ও সমাজচেতনার মেলবন্ধনের মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ ও মূল্যবোধে সমৃদ্ধ করেছেন। তাঁর কলমে শিশুমনের কৌতূহল যেমন রঙিন হয়েছে, তেমনি সমাজও পেয়েছে সচেতনতার দীপ্ত আলো।
সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ার ভিন্ন মাত্রা দিয়েছেন। তাঁর ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ, শাণিত এবং কোমল।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রাউজান ক্লাব সম্মাননা, কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত তিনি বাংলা সাহিত্যের অমর প্রতিভা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড