আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ডেট্রয়েট–উইন্ডসর টানেল ও অ্যাম্বাসেডর ব্রিজে টোল বৃদ্ধি

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:২৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:২৬:৫০ পূর্বাহ্ন
ডেট্রয়েট–উইন্ডসর টানেল ও অ্যাম্বাসেডর ব্রিজে টোল বৃদ্ধি
ডেট্রয়েট, ২ জানুয়ারি : চলতি বছরে ডেট্রয়েট নদী পার হয়ে কানাডায় যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠছে। ডেট্রয়েট–উইন্ডসর টানেল এবং অ্যাম্বাসেডর ব্রিজ উভয় পথেই টোল বৃদ্ধি করা হয়েছে।
ডেট্রয়েট–উইন্ডসর টানেলের পরিচালনাকারী সংস্থা আমেরিকান রোডসের প্রেসিডেন্ট ও সিইও রেজিন বিউবোয়েফ জানান, সোমবার থেকে ডেট্রয়েট থেকে উইন্ডসরে যাতায়াতকারী যাত্রীবাহী যানবাহনের টোল ৮.২৫ ডলার থেকে বাড়িয়ে ৯ ডলার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নেক্সপ্রেস ব্যবহারকারীদের জন্য টোল ৬ ডলার থেকে বেড়ে ৬.৭৫ ডলার করা হয়েছে।
রেজিন বিউবোয়েফ বলেন, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রতি বছর এই সময়ে টোল সমন্বয় করা হয়ে থাকে।
এদিকে অ্যাম্বাসেডর ব্রিজ ব্যবহার করে কানাডায় যাতায়াতকারী চালকদের জন্যও টোল বৃদ্ধি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার থেকে এই ব্রিজে যাত্রীবাহী যানবাহনের টোল ৯ ডলার থেকে বেড়ে ১০ ডলার হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৫.৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ চালু হলে চলতি বছরেই অ্যাম্বাসেডর ব্রিজ ও ডেট্রয়েট–উইন্ডসর টানেল নতুন প্রতিযোগিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সেতুটির উদ্বোধনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ