আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:১১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:১১:৩৩ অপরাহ্ন
‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক
হবিগঞ্জ, ৩ জানুয়ারি : ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাহদী হাসানকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন আক্তার। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে মাহদী হাসানকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা যায়।
বিতর্কের মুখে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাহদী হাসানকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় সর্বশেষ তাকে আটক করার তথ্য জানায় পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসান নয়নকে আটক করে। পুলিশের অভিযোগ, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
নয়নকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন। আন্দোলনকারীরা দাবি করেন, এনামুল হাসান নয়ন একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি জুলাই আন্দোলনে সম্পৃক্ত হন। এ কারণেই তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা।
একপর্যায়ে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে তর্কে জড়ান মাহদী হাসান। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ওসিকে উদ্দেশ করে বলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। ওই জায়গা থেকে আপনি কোন সাহসে বলেন ‘আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে’?”
ভিডিওতে আরও শোনা যায়, তিনি বলেন, “জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন।” এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন