আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত

সাউথফিল্ড ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালানোর কারণে নারী চালকের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৪:১৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০৪:১৪:০৯ অপরাহ্ন
সাউথফিল্ড ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালানোর কারণে নারী চালকের মৃত্যু
ক্ষতিগ্রস্থ গাড়ি/MSP Second District

ডিয়ারবর্ন, ২৯ মে : সাউথফিল্ড ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালানোর কারণে এক নারী চালকের মৃত্যু হয়েছে। মিশিগান স্টেট পুলিশ টুইটারে জানিয়েছে, রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে তারা ফোন পায় যে ওয়ারেন অ্যাভিনিউয়ের কাছে সাউথফিল্ড ফ্রিওয়ের উত্তরমুখী লেনে একটি কালো এসইউভি  নিসান দক্ষিণমুখী যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, টেইলরের ৩১ বছর বয়সী এক নারী এই গাড়িটি চালাচ্ছিলেন। এমএসপি টুইটারে জানিয়েছে, তিনি ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন এবং ক্যাডিলাক নামের আরেকটি এসইউভিকে ধাক্কা দেন। রেডফোর্ডের বাসিন্দা ৩১ বছর বয়সী ক্যাডিলাকের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এমএসপি জানিয়েছে, ক্যাডিলাকের এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং সোমবার সকালে অস্ত্রোপচার করা হয়েছে। দুর্ঘটনায় কালো গাড়ির চালক নিহত হয়েছেন।এক টুইটবার্তায় ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, বর্তমানে আমরা নিশ্চিত নই যে  চালক কীভাবে ভুল পথে ফ্রিওয়েতে উঠলেন বা তিনি প্রতিবন্ধী  কিনা। তিনি বলেন, ময়নাতদন্ত শেষ হলে আমরা জানতে পারব চালক প্রতিবন্ধী কিনা। আমরা হয়তো কখনোই জানতে পারব না কিভাবে সে ভুল পথে এগোলো। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত শেষ হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জুনটিন্থ পালিত 

আটলান্টিক সিটিতে জুনটিন্থ পালিত