আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সিলেট রেঞ্জ ডিআইজির উদ্যোগে হবিগঞ্জে ভিসিএনবি কর্মশালা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১২:৪৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১২:৪৫:১৬ অপরাহ্ন
সিলেট রেঞ্জ ডিআইজির উদ্যোগে হবিগঞ্জে ভিসিএনবি কর্মশালা
হবিগঞ্জ, ৫ জানুয়ারি : হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে ভিসিএনবি সংক্রান্ত একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভিসিএনবি-সংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর, যুগোপযোগী ও আইনসম্মত করা।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) (এ অ্যান্ড এফ) মোহাম্মদ আনোয়ারুল হক। তিনি তার বক্তব্যে ভিসিএনবি মামলার সঠিক তদন্ত পদ্ধতি অনুসরণ, প্রমাণ সংগ্রহ ও মামলার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন উপস্থিত থেকে কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভিসিএনবি সংক্রান্ত অপরাধ দমনে দক্ষ তদন্ত ও আন্তঃসংস্থাগত সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় ভিসিএনবি-সংক্রান্ত অপরাধের ধরন, তদন্তের চ্যালেঞ্জ, আইনগত কাঠামো, মামলার নথিপত্র প্রস্তুতকরণ ও বিচারপ্রক্রিয়ায় সফলতা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা