আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

যশোরে ব্যবসায়ীকে গুলি ও গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪৩:১০ অপরাহ্ন
যশোরে ব্যবসায়ীকে গুলি ও গলা কেটে হত্যা
যশোর, ৫ জানুয়ারি : যশোরের মনিরামপুরে সোমবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে গুলি ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী (৪৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রানা প্রতাপ বৈরাগী মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের একটি দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে ডেকে হাসপাতালের পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর সাত রাউন্ড গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারীতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি কপালিয়া বাজারে একটি বরফকল ফ্যাক্টরির মালিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রানা প্রতাপ বৈরাগী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার এবং প্রতিপক্ষ চরমপন্থী সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মনিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আকতার ফারুক মিন্টু বলেন, “সন্ধ্যায় কপালিয়া বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। রানা প্রতাপ আগে চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে তিনি ব্যবসা করছিলেন।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান। ওসি রজিউল্লাহ খান বলেন, “রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও দুষ্কৃতকারীদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।”
এদিকে স্থানীয় কিছু সূত্র জানায়, রানা প্রতাপ বৈরাগী এলাকায় চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে বিভিন্ন চরমপন্থী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় তিনি চরমপন্থী নেতা হিসেবে পরিচিতি পান। এসব কারণেই প্রতিপক্ষ চরমপন্থী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা