আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪৮:২৯ অপরাহ্ন
ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা
ওয়ারেন, ৫ জানুয়ারি : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ শতাংশ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারগুলোর মধ্যে কত শতাংশ পরিবার সরকারি সহায়তা গ্রহণ করে, সে বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন।
ট্রাম্পের শেয়ার করা তথ্য অনুযায়ী, মার্কিন সরকার অভিবাসী পরিবারগুলোর জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা প্রদান করে। প্রকাশিত তালিকায় বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এই তালিকায় ভারত ও শ্রীলঙ্কার নাম নেই। অর্থাৎ ওই দুই দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া পরিবারগুলো তেমন সহায়তা নেয় না।
পরিসংখ্যান অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সরকারি সহায়তা গ্রহণ করে ভুটানি অভিবাসী পরিবারগুলো। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভুটানি পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশ এই সহায়তার আওতায় রয়েছে। এরপর রয়েছে ইয়েমেনি পরিবার (৭৫ দশমিক ২ শতাংশ) এবং সোমালি পরিবার (৭১ দশমিক ৯ শতাংশ)।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারগুলোর সহায়তা গ্রহণের হার ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৩৪ দশমিক ৮ শতাংশ।
এদিকে, ট্রাম্পের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ