আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মিশিগানে মরহুম রুহুল হুদা মুবিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১০:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১০:০৫:৪০ অপরাহ্ন
মিশিগানে মরহুম রুহুল হুদা মুবিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ওয়ারেন, ৫ জানুয়ারি : মরহুম রুহুল হুদা মুবিনের স্মরণে গতকাল রোববার ওয়ারেন সিটির রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিগান ও সিডিআর মসজিদের যৌথ আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিডিআর মসজিদের সভাপতি রুহুল আখলাক শাহী-র সভাপতিত্বে এবং ডা. রায়হানুল ইসলাম-এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ আজম। বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টি মিশিগানের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহীন, বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলাম, এমআইবিএডিসির সভাপতি সাদেকুল হক সুমন, মুনার ন্যাশনাল সেন্টারের ডিরেক্টর অলিউর রহমান, আল ফালাহ মসজিদের খতিব হাফেজ রায়হান উদ্দিন এবং সিডিআর মসজিদের ইমাম নেছার উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা মরহুম রুহুল হুদা মুবিনের জীবন ও কর্ম স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইয়াসিন রাহীন। পরে রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শফিকুল ইসলাম রুবেল ও রেনেসাঁর শিল্পীবৃন্দ মনোমুগ্ধকর নাসিদ পরিবেশন করেন।
দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে আম-কাঁঠালের ঘ্রাণে ফিরল বাংলার শৈশব

মিশিগানে আম-কাঁঠালের ঘ্রাণে ফিরল বাংলার শৈশব