আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

রংপুরে মাশরুম ও ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ শুরু

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১২:২৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১২:২৮:২১ পূর্বাহ্ন
রংপুরে মাশরুম ও ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ শুরু
রংপুর, ৬ জানুয়ারি : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু–এর পৃষ্ঠপোষকতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বেণুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে তিনদিনব্যাপী মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র থের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. আবু সায়েম।
ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এ সময় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চলতি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া, ঢাকা থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্টের পরিচালক এ্যানি চৌধুরী এবং সিলেট থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মো: সফিউল ইসলাম (সমন্বয়) উদোক্তা, মিলেনিয়ালস মাশরুম,  মো: মেহেদী হাছান উদোক্তা, টেস্টি মাশরুম রংপুর, মো: আব্দুল মালেক উদোক্তা, ভার্মিকম্পোস্ট। অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়নের দ্বায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-রংপুর অঞ্চল'র সকল সদস্যবৃন্দ। 
সমাপনী দিন ৮ জানুয়ারি প্রশিক্ষণ প্রাপ্তদের মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ ও সার্টিফিকেট প্রদান সহ কিছু অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস