আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১
ফ্লু, কোভিড ও আরএসভি তিন ভাইরাসে চাপের মুখে স্বাস্থ্য ব্যবস্থা

মিশিগানে আগেভাগেই আঘাত হেনেছে ফ্লু

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৭:৫২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৭:৫২:৩৫ অপরাহ্ন
মিশিগানে আগেভাগেই আঘাত হেনেছে ফ্লু
ল্যানসিং, ৮ জানুয়ারি : রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মিশিগানে ফ্লু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, চলতি ফ্লু মৌসুমটি সাধারণ সময়ের তুলনায় আগেই শুরু হয়েছে এবং তীব্র আকার ধারণ করেছে।
মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ (MDHHS) জানিয়েছে, চলতি ফ্লু মৌসুমে এখন পর্যন্ত ২,১১০ জন ইনফ্লুয়েঞ্জা-সংক্রান্ত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৪ বছর বা তার কম বয়সী শিশু রয়েছে ৩০৬ জন। রাজ্যের প্রধান চিকিৎসা নির্বাহী ডা. নাতাশা বাগদাসারিয়ান বলেন, এই মৌসুমে কমপক্ষে আটজন মার্কিন শিশুর মৃত্যু হয়েছে ফ্লুর কারণে।
বুধবার বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মিডিয়া গোলটেবিল বৈঠকে ডা. বাগদাসারিয়ান বলেন, “শিশু হাসপাতাল ও শিশুদের চিকিৎসা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা শুনছি যে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ দ্রুত বাড়ছে। একই সঙ্গে শিশুদের আইসিইউ ও ভেন্টিলেটরে ফ্লু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”
মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের টিকাদান বিভাগের পরিচালক রায়ান মালোশ জানান, গত বছরের তুলনায় ফ্লুজনিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, “এই ফ্লু মৌসুমটি আগেভাগেই আঘাত হেনেছে এবং এটি উদ্বেগজনকভাবে তীব্র।”
রাজ্যের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৭ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে তীব্র শ্বাসযন্ত্রের ভাইরাসে আক্রান্ত হয়ে ১,৪০০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯২৯ জন ইনফ্লুয়েঞ্জা, ৩৭৮ জন COVID-19 এবং ১২৮ জন শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস (RSV)–এ আক্রান্ত ছিলেন।
ক্রিসমাস সপ্তাহে রাজ্যজুড়ে জরুরি বিভাগে আসা রোগীদের ৮ শতাংশই ফ্লুতে আক্রান্ত, যেখানে ২০২৪ সালের একই সময়ে এই হার ছিল ৬.৭ শতাংশ। তীব্র শ্বাসযন্ত্রের ভাইরাসে জরুরি বিভাগে আসা রোগীদের মধ্যে ৬৯ শতাংশেরও বেশি ছিল ১৭ বছর বা তার কম বয়সী শিশু।
মিশিগান মেডিসিনের শিশু বিশেষজ্ঞ ও ক্লিনিকাল সহকারী অধ্যাপক ডা. আরতি রাহেজা বলেন,
“অনেক শিশুর জন্য ফ্লু কোনো হালকা অসুস্থতা নয়। প্রতি বছরই ফ্লুর জটিলতায় শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে—যার অনেকটাই টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব। কিছু শিশুকে নিবিড় পরিচর্যায় নিতে হয়, আর ফ্লুতে মারা যাওয়া বেশিরভাগ শিশু ও কিশোর-কিশোরীর টিকাই দেওয়া ছিল না।”
এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সরকারি তথ্যে দেখা গেছে—চলতি শীতের ফ্লু কার্যক্রম কিছু সূচকে গত শীতের ফ্লু মহামারীকেও ছাড়িয়ে যাচ্ছে, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তীব্র মৌসুমগুলোর একটি ছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা