আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
নিহত রেনি গুডের স্মরণে শোকসভা

ডেট্রয়েটে আইসিই-বিরোধী বিক্ষোভ

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৮:২২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৮:২২:৫৭ অপরাহ্ন
ডেট্রয়েটে আইসিই-বিরোধী বিক্ষোভ
আজ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটের ক্লার্ক পার্কে আয়োজিত সমাবেশে ডেট্রয়েট উইল ব্রিদ ও লেফট ভয়েস সংগঠনের সদস্য ট্রিস্টান টেলর বক্তব্য রাখছেন/Max Reinhart, The Detroit News

ডেট্রয়েট, ৯ জানুয়ারি : মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর বিরুদ্ধে জোরালো ও শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে এবং আইসিই এজেন্টের গুলিতে নিহত মিনেসোটার নারী রেনি নিকোল গুডের স্মরণে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটে শত শত মানুষের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 ক্লার্ক পার্কে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের আগ্রাসী অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন। এ সময় ভার্নর হাইওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরা হর্ন বাজিয়ে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানান।
একজন বিক্ষোভকারীর হাতে ‘ভোট ব্লু’ লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়, যা ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার আহ্বানের ইঙ্গিত বহন করে। তবে সমাবেশে বক্তব্য রাখা কয়েকজন কমিউনিটি সংগঠক বলেন, আইসিইকে নিয়ন্ত্রণে কেবল নির্বাচনী রাজনীতি কার্যকর সমাধান নয়।
ইমিগ্র্যান্ট রাইটস সংগঠন ‘বাই এনি মিনস নেসেসারি’-এর সংগঠক জাস্টিন চেওং বলেন, “সঠিক কাজটি করার জন্য আমরা ডেমোক্র্যাট বা কংগ্রেসের ওপর নির্ভর করতে পারি না। এই আইসিই গেস্টাপো হত্যাকারীকে দোষী সাব্যস্ত করতে দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার ওপরও আমরা ভরসা করতে পারি না, কারণ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেবেন। ট্রাম্পকে পরাজিত করার একমাত্র পথ হলো এই গণআন্দোলন—যা রাস্তায় নামবে এবং রাস্তায়ই থাকবে।”
উল্লেখ্য, বুধবার মিনিয়াপলিসের বরফে ঢাকা রাস্তায় আইসিই-এর একজন কর্মকর্তা ৩৭ বছর বয়সী মা রেনি গুডকে গুলি করে হত্যা করেন। ধারণা করা হচ্ছে, তিনি ফেডারেল এজেন্টদের কাছ থেকে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে বলা হয়, গুলি চালানো ব্যক্তি ৪৩ বছর বয়সী জোনাথন রস ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক, যিনি প্রায় দুই দশক ধরে মার্কিন সীমান্ত টহল ও আইসিই-তে কর্মরত।
যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে রসের নাম প্রকাশ করেননি, তবে তারা তার কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন। প্রশাসনের দাবি অনুযায়ী, গুড তার গাড়ি এজেন্টের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, ফলে প্রশিক্ষণ অনুযায়ী আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।
ডেট্রয়েটের বিক্ষোভে রেনি গুডের লেখা একটি কবিতা পাঠ করা হয় এবং তারসহ আইন প্রয়োগকারী সংস্থার সহিংসতায় নিহত অন্যান্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশস্থলে গুডের একটি ছবিও প্রদর্শন করা হয়।
‘ডেট্রয়েট উইল ব্রিদ’ ও ‘লেফট ভয়েস’-এর সংগঠক ট্রিস্টান টেলর বলেন, “জর্জ ফ্লয়েডকে যেখানে পুলিশ হত্যা করেছিল, সেখান থেকে মাত্র কয়েক ব্লক দূরেই আইসিই এজেন্টদের হাতে রেনি নিকোল গুড নিহত হয়েছেন, এটা আমাদের চোখ এড়ায়নি।”
এই বিক্ষোভের আয়োজন করে রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক ন্যায়বিচার ও সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করা একাধিক স্থানীয় সংগঠন। শহরের ল্যাটিনো-অধ্যুষিত দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটেই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্যভাবে, ক্লার্ক পার্কটি ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল হাই স্কুলের ঠিক বিপরীতে অবস্থিত। যে স্কুলের তিনজন শিক্ষার্থী ও একজন সদ্য স্নাতককে গত দুই মাসে আইসিই আটক করেছে।
ডেট্রয়েট পিপলস অ্যাসেম্বলির জশ মেডিনা বলেন, “আমরা আমাদের শহর ও জনগণকে আইসিই থেকে রক্ষা করব। এই ফ্যাসিবাদী ও সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটাবই।”
এদিকে, ডেট্রয়েট সিটি কাউন্সিল সদস্য গ্যাব্রিয়েলা সান্তিয়াগো-রোমেরো (ডিস্ট্রিক্ট–৬) এবং কাউন্সিল প্রেসিডেন্ট প্রো টেম কোলম্যান ইয়াং দ্বিতীয় শহরের সীমানার মধ্যে, বিশেষ করে শহরের সম্পত্তি, স্কুল, হাসপাতাল ও উপাসনালয়ের আশপাশে আইসিই-এর কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত করার উদ্যোগ নিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন