আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:২১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:২১:০৪ পূর্বাহ্ন
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা
সরাইল, (ব্রাহ্মণবাড়িয়া) ১১ জানুয়ারি : আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আরও বলেন, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই—৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি; তা করেছিলেন ছাত্রসমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলনে তাঁর বাবাও অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের আত্মত্যাগেই ভাষা আন্দোলন সফল হয়েছে। তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনেই নির্বাচনে অংশ নেবেন।
তিনি বলেন, একইভাবে মহান মুক্তিযুদ্ধেও সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলেই গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল। ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থানও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। ২৪-এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ তার দলের অন্য কোনো নেতাকে দেখেনি বলেও মন্তব্য করেন তিনি।
রুমিন বলেন, তাই আমি বলি- যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি।
তিনি আরও বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তাঁর কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনও ভয় পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে তাঁকে জবাব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ