আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

গোয়াইনঘাটে চুরি হওয়া শিশু নবীগঞ্জে উদ্ধার 

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে চুরি হওয়া শিশু নবীগঞ্জে উদ্ধার 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৩০ মে : সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে চুরি হওয়া ১৪ মাসের এক শিশুকে নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রাম থেকে সোমবার (২৯ মে) দিবাগত গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু চোর জাফর মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের জাফর মিয়া নামক এক যুবক দীর্ঘদিন ধরে সিলেটের গোয়াইনঘাট এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ উদ্দীনের ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানাজার হিসেবে চাকুরী করতো। সেই সুবাধে তাদের বাসারও টুকটাক কাজ করতো জাফর মিয়া। গত শনিবার (২৭ মে) দিনের বেলায় উক্ত জাফর মিয়া গৃহকর্তা কয়েছ উদ্দীনের ১৪ মাসের শিশু পুত্র সন্তানকে চুরি করে পালিয়ে আসে। পরে ওই দিনই রাতে নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মমতাজ বেগমের নিকট তার বাচ্চা পরিচয় দিয়ে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এদিকে শিশুটির পরিবার শিশুসহ কাজের ছেলে জাফর বাসা থেকে উধাও দেখে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। শিশুটিকে কোথাও  না পেয়ে মা-বাবা পাগলের মতো হয়ে পড়েন। এক পর্যায়ে শিশুটির পরিবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির সহায়তায় জাফর মিয়া নবীগঞ্জে অবস্থান করছে খবর পেয়ে গোয়াইনঘাট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাফরকে না পেয়ে কললিষ্টের সুত্রধরে তার পরিবারের লোকজনকে থানায় নিয়ে আসেন। রাত পৌনে ২ টার দিকে তাদের দেয়া তথ্য মতে পুলিশ মমতাজ বেগমের বাড়ী থেকে শিশু বাচ্চাটিকে উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন