আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

হ্যামট্রাম্যাক রাধাকৃষ্ণ টেম্পলের বর্ষপূর্তি উদযাপন

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৬:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ১১:৪০:১৯ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক রাধাকৃষ্ণ টেম্পলের বর্ষপূর্তি উদযাপন
ছবি : রজত শুভ্র চক্রবর্তী

হ্যামট্রাম্যাক, ১১ জানুয়ারি : হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পলের এক বছর পূর্তি উপলক্ষে আজ রোববার দুপুরে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠান সূচনা হয় পবিত্র গীতা পাঠের মাধ্যমে। পরে ভক্তিমূলক কীর্তন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তরা সমস্বরে কীর্তনে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় সঙ্গীত উপভোগ করেন।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন সম্পন্ন করা হয়। এ সময় মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা মন্দির প্রতিষ্ঠার এক বছরের পথচলা, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেম্পলের সভাপতি অতুল দস্তিদার, সাধারণ সম্পাদক জিতেশ আচার্য্য,  অমূল্য চৌধুরী, অমলেশ পুরকায়স্থ, সুভাষ দাশ প্রমুখ। বক্তারা বলেন, রাধাকৃষ্ণ টেম্পল প্রবাসে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মচর্চা, সংস্কৃতি সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে হ্যামট্রাম্যাকসহ আশপাশের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী