আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

মাধবপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
মাধবপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
মাধবপুর (হবিগঞ্জ), ১৩ জানুয়ারি : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সজিব হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান, সদস্য আবুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সিদ্দিক আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জামান উসমান, ছায়েদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং