আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৬:১৬ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ
জীবননগর, (চুয়াডাঙ্গা) ১৩ জানুয়ারি : জীবননগরে সেনাবাহিনীর অভিযানের সময় আটক বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু (৫২) মারা গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে জীবননগর পৌর শহরে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানের সময় আতঙ্কে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা বাহিনী জীবননগর উপজেলা শহরে ঝটিকা অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর মালিকানাধীন ‘হাফিজা ফার্মেসি’ থেকে তাঁকে আটক করা হয়। আটকের প্রায় দুই ঘণ্টা পর, রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা–জীবননগর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন এবং রাত আড়াইটার দিকে হাসপাতালের ভেতরে গিয়ে ঘটনার প্রকৃত অবস্থা জানার চেষ্টা করেন। পরে রাত ৩টার দিকে তিনি হাসপাতালের বাইরে এসে নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। আজ সকাল ১০টা পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ