আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৭:২০ পূর্বাহ্ন
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব
মাধবপুর (হবিগঞ্জ), ১৩ জানুয়ারি : হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা এবং পায়রা উড়িয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন। পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বাহারি ও মুখরোচক নানা ধরনের পিঠা দিয়ে স্টল সাজান। এতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুরের ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে হবিগঞ্জ জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করা হবে। এক পর্যায়ে তিনি সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং