আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

মিশিগানেও বাঙালির ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:১৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:১৩:৫১ অপরাহ্ন
মিশিগানেও বাঙালির ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি
ওয়ারেন, ১৪ জানুয়ারি : আজ পৌষ সংক্রান্তি। বাঙালির বারো মাসের তেরোটি পার্বণের মধ্যে অন্যতম হলো পৌষ সংক্রান্তি, যা ‘মকর সংক্রান্তি’ বা ‘উত্তরায়ণ সংক্রান্তি’ নামেও পরিচিত। এই দিনটিকে সাধারণত পিঠে-পুলির উৎসব হিসেবেও উদযাপিত করা হয়।
বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত এই উৎসবটি হিন্দু শাস্ত্রে অত্যন্ত পুণ্যকর দিন হিসেবে গণ্য। এদিন সকাল থেকেই ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে যায় এবং মাঘ মাসের প্রথম সপ্তাহ জুড়ে এই আনন্দ অব্যাহত থাকে।
পৌষ সংক্রান্তি উৎসবের ইতিহাস ও তাৎপর্য গভীর। সময়ের প্রবাহকে মানুষের জীবনের সঙ্গে সঙ্গতি রেখে বর্ষপঞ্জি প্রণীত হওয়ায় প্রতিটি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়। বারো মাসের মধ্যে পৌষ সংক্রান্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে অশুভ শক্তি শেষ হয়ে শুভ শক্তির সূচনা হয়। এছাড়া, সূর্য মকর রাশিতে প্রবেশ করার কারণে দিনটিকে শুভ মনে করা হয়।
উৎসবের প্রস্তুতি সাধারণত এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়। পৌষ সংক্রান্তিতে চালের গুড়ো, ময়দা, নারকেল, দুধ ও গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তিল ও কদমা খাওয়ারও প্রচলিত রীতি রয়েছে। বিশেষ করে হিন্দু পরিবারের কাছে এই উৎসবের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মকর সংক্রান্তির অন্যতম জনপ্রিয় রীতি হলো বুড়ির ঘর বা বেড়াবেড়ির ঘর বানানো। উৎসবের আগের রাতে কিশোর বয়সী ছেলেমেয়েরা খড় দিয়ে ছোট ঘর তৈরি করে। কখনও কখনও বড়রাও এতে সহযোগিতা করেন। ঘরের পাশে মাছ, মাংস ও ডিম রান্না করে চড়ুই ভাতির মতো খাওয়া-দাওয়া করা হয় এবং রাত যাপন করা হয়। ভোরে স্নান ও নতুন পোশাক পরে ঘরটি পুড়িয়ে আগুন দেখানো হয়। সম্প্রতি ২/১ বছর ধরে মিশিগানেও এই রীতির প্রচলন লক্ষ্য করা যাচ্ছে।
পৌষ সংক্রান্তি এখন শুধু ভারত ও বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা ধর্মীয় রীতি মেনে এই উৎসব উদযাপন করছেন। প্রবাসে উৎসবের আনন্দ হয় ভিন্ন এবং দেশের সঙ্গে তুলনায় আলাদা, তবে উৎসবের মাহাত্ম্য একই থাকে।
মিশিগানের ওয়ারেন সিটির শিব মন্দির ‘টেম্পল অব জয়’, কালিবাড়ি মন্দির, ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং রাধাকৃষ্ণ টেম্পলে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচীর মধ্যে রয়েছে নাম সংকীর্তন, হরির লুট, পিঠা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। পৌষ পার্বণের প্রেক্ষিতে মিশিগানের প্রতিটি হিন্দু পরিবারের ঘরে ঘরে পিঠা তৈরি হচ্ছে। প্রবাসে থাকলেও বাঙালিরা তাদের ঘরে ঘরে ঐতিহ্য বজায় রেখে উৎসব উদযাপন করছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ