আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

সিলেটে শুরু হলো জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৩:১৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৩:১৭:১৪ পূর্বাহ্ন
সিলেটে শুরু হলো জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
সিলেট, ১৫ জানুয়ারি : সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে ‘জিএনসি স্কুল ক্রিকেট–২০২৬ সিলেট’ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের সহসভাপতি সাদাত হোসেন। এছাড়া গ্রে নিকলস ক্রিকেটার্সের (জিএনসি) প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাফি, জহিরুল হক হিরু, আলী ওয়াসিকুজ্জামান অনি, আব্দুল ওয়াদুদ সুইটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা বলেন, স্কুল পর্যায়ে নিয়মিত ও কাঠামোবদ্ধ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরির অন্যতম ভিত্তি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তাঁরা বলেন, সিলেটে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন গ্রাসরুট ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৯৮০–এর দশকে প্রতিষ্ঠিত পথিকৃৎ ক্লাব গ্রে নিকলস ক্রিকেটার্স (জিএনসি) এই টুর্নামেন্টের মাধ্যমে সিলেটের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট মঞ্চ তৈরি করেছে। আয়োজকদের মতে, বিভিন্ন স্কুলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াবিদত্ব প্রদর্শনের সুযোগ করে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোচ, শিক্ষক, সংগঠক ও অভিভাবকরাও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। আয়োজকদের প্রত্যাশা, ‘জিএনসি স্কুল ক্রিকেট–২০২৬’ শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট শিক্ষা, শারীরিক ফিটনেস ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি সিলেট ও দেশের ক্রিকেট উন্নয়নে একটি টেকসই ভিত্তি গড়ে তুলবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার