আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:৫৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:৫৪:০৫ পূর্বাহ্ন
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক
ঢাকা, ১৬ জানুয়ারি : ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এ টেলিবৈঠকে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার অংশ নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, বাণিজ্যিক সম্পর্ক এবং চলমান ট্রেড নেগোসিয়েশন–সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকের একপর্যায়ে জেমিসন গ্রিয়ার জানতে চান, চলমান ট্রেড নেগোসিয়েশন বিষয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি কী। জবাবে তারেক রহমান স্পষ্টভাবে জানান, সরকার যে প্রক্রিয়ায় ট্রেড নেগোসিয়েশন পরিচালনা করেছে, সে বিষয়ে বিএনপির সম্মতি রয়েছে। তিনি বলেন, আলোচনার ধরন ও অগ্রগতির বিষয়ে দলের কোনো দ্বিমত বা আপত্তি নেই।
বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের বিস্তারিত আলোচনা সম্পর্কে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই টেলিবৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে তারেক রহমান কোনো সরকারি পদে নেই। সে বিবেচনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তার এই বৈঠক রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেলিবৈঠকে আরও উপস্থিত ছিলেন ব্রেন্দা লিঞ্চ, অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া); এমিলি আশবী, ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া; রিক সুইজার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ; স্যাম মুলোপলাস, ইউএসটিআর চিফ অব স্টাফ; এবং ডি. আর সেকিঞ্জার, ডেপুটি ইউএসটিআরের সিনিয়র পলিসি অ্যাডভাইজার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ