আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

আলগোনাক মেরিনায় নৌ-দুর্ঘটনায়  ক্লার্কস্টনের এক নারী নিহত 

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ১১:১২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ১১:১২:৩০ অপরাহ্ন
আলগোনাক মেরিনায় নৌ-দুর্ঘটনায়  ক্লার্কস্টনের এক নারী নিহত 
আলগোনাক, ৩০ মে : সেন্ট ক্লেয়ার নদীর আলগোনাক মেরিনায় নৌকা দুর্ঘটনায় ক্লার্কস্টনের এক নারী নিহত হয়েছেন। সেন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, স্টেট স্ট্রিটের কাছে এম-২৯-এর আলগোনাক হারবার ক্লাবে শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। এতে বলা হয়, নৌকাডুবির জন্য শেরিফের ডেপুটিদের মেরিনায় ডাকা হয়েছিল। তারা এসে দেখেন ২৩ ফুট লম্বা একটি কোবিয়া সেন্টার কনসোল নৌকা একটি ডকে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটি বন্দরে যাওয়ার চেষ্টা করছিল। নৌকাটিতে মাত্র দু'জন ছিলেন, একজন পুরুষ ও একজন মহিলা। দুজনেই ৬৬ বছর বয়সী ক্লার্কস্টনের বাসিন্দা। ডেবরা ফক্স নামের ওই নারী দুর্ঘটনার সময় জাহাজের যাত্রী ছিলেন এবং গুরুতর আহত হন। ডেপুটিরা চিকিৎসকদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জীবন রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ শুরু করেন। কর্মকর্তারা জানিয়েছেন, আহত অবস্থায় হাসপাতালে মারা যান ফক্স। তদন্তকারীরা বলেছেন, মাদক বা অ্যালকোহল দুর্ঘটনার কারণ ছিল না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা