আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১২:৩৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১২:৩৮:২৩ পূর্বাহ্ন
আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন
হবিগঞ্জ, ১৮ জানুয়ারি : এসময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত ২৪০ পৃষ্ঠার এই উপন্যাসটি ইতোমধ্যেই দেশের বিভিন্ন বিখ্যাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বলে প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে। শনিবার, ১৭ জানুয়ারি রাত ৮টায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, কবি ও প্রাবন্ধিক জাহানারা আফছর, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম. এ. ওয়াহিদ এবং প্রকাশক মনসুর আহমেদ।
মোড়ক উন্মোচনের পর আয়েশা আহমেদ বলেন, “জীবনের নানামুখী দ্বন্দ্ব, ভালোবাসা এবং মানুষের না বলা কথাগুলো এই উপন্যাসে স্থান পেয়েছে। সমাজ বদলে দিতে হলে মানুষের চিন্তাশীলতার জায়গা বড় করতে হবে। মানুষের ভেতরে মানুষ নানাভাবে বসবাস করে—সেখান থেকেই জন্ম নেয় বিশাল স্বপ্নরাশি এবং আলোকরশ্মি।”
উপস্থিত বক্তারা উপন্যাসটির বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলীর প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, পাঠকপ্রিয় এই উপন্যাসটি বাংলা কথাসাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্বীকৃতি পাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স