আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে :  সৈয়দ ফয়সল

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১১:১৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১১:১৭:১৫ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে :  সৈয়দ ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ), ১৮ জানুয়ারি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের লক্ষ্যেই তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নকে সামনে রেখে ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে—এতে কোনো সন্দেহ নেই।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে সামনে রেখে রোববার দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি সরকার গঠনের নির্বাচন নয়; বরং দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণের নির্বাচন। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন একটি ঐতিহাসিক সুযোগ।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী ২২ জানুয়ারি তারেক রহমানের সিলেট সফর সফল করতে সভায় উপস্থিত নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, জনগণের অধিকার, ভোটের মর্যাদা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও শিল্পায়নে সমান সুযোগ নিশ্চিত করতে এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, দীর্ঘদিন ধরে দেশ গণতন্ত্র ও ভোটাধিকার সংকটে রয়েছে। এই সংকট উত্তরণে বিএনপির নেতৃত্বে জনগণ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের সময় মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। জাতীয়তাবাদী দর্শন সেই মানবিক উন্নয়নকেই সর্বাধিক গুরুত্ব দেয়।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অলি উল্ল্যা ও আরজু মেম্বার, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর