আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মনসুর উদ্দিন আহমেদের গ্রন্থে হবিগঞ্জের ৫৭ বছরের সাংবাদিকতার চিত্র

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন
মনসুর উদ্দিন আহমেদের গ্রন্থে হবিগঞ্জের ৫৭ বছরের সাংবাদিকতার চিত্র
হবিগঞ্জ, ১৯ জানুয়ারি : সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, দেশের প্রতিথযশা সাংবাদিক ও নির্মোহ আইনজীবী সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদের  'হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর' গ্রন্থটি  কেবল সাংবাদিকতা নয়; হবিগঞ্জের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শিক্ষা, ক্রীড়া, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, শিল্পায়ন, পর্যটন ও বনভূমি, হাওর বাওর কৃষি, সমাজ পরিবর্তন ও  বিবর্তন, রাজনৈতিক ঘটনা প্রবাহের এক অকাট্য দলিল হিসেবে কাজ করবে। আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, পরিবেশ সংগঠক, সমাজকর্মী, ক্রীড়া সংগঠক, প্রভৃতি ক্ষেত্রে বিগত পাঁচ দশক ধরে অনবদ্য ভূমিকা রাখলেও কোন কলুষতা তাঁকে স্পর্শ করতে পারেনি। মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একজন ব্যক্তি নন; প্রতিষ্ঠান। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখেছেন। ৫৭ বছরের সাংবাদিকতা জীবনে হবিগঞ্জের প্রতিটি ক্ষেত্র নিয়ে সচিত্র গবেষণাধর্মী প্রতিবেদন জাতীয় স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছেন। এসব প্রতিবেদন গ্রন্থটিতে স্থান পেয়েছে। এতে নতুন প্রজন্মের অনেকেই হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর "হবিগঞ্জের সাংবাদিকতার ৫৭বছর" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৮ জানুয়ারি (রবিবার) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও পরিবেশকর্মী তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক জাহান আরা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী শফিকুর রহমান চৌধুরী ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। লেখক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল তাঁর প্রারম্ভিক বক্তৃতায় গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বক্তব্য রাখেন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক তবারক আলী লস্কর,  হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মো: ফরিয়াদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ূম চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমতাজ, সাহিত্যিক ও নাট্যকার সিদ্দিকী হারুন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি শামসুল হুদা, সাংবাদিক শাকিল চৌধুরী, সাংবাদিক শরীফ চৌধুরী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জ থেকে ৫৭ বছর ধরে নিষ্টার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। নির্মোহ এই মানুষ সাংবাদিকতা ছাড়াও আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন কারী সাফায়েক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০