আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

ওয়েস্ট পাম বীচে “এসএসসি-৯১ ব্যাচ”-এর বার্ষিক বনভোজন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:৪৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:৪৫:৫৩ অপরাহ্ন
ওয়েস্ট পাম বীচে “এসএসসি-৯১ ব্যাচ”-এর বার্ষিক বনভোজন
ফ্লোরিডা, ১৯ জানুয়ারি : রাজ্যের ওয়েস্ট পাম বীচের ডায়ার পার্কে রবিবার “এসএসসি-৯১ ব্যাচ”-এর বাৎসরিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনরা মিলিত হয়ে আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মাধ্যমে স্মৃতিচারণ এবং নতুন গল্প ভাগাভাগি করেন।
সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত সবাই মনোরঞ্জন উপভোগ করেন। আবৃত্তি পরিবেশন করেন রনিত, এবং সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণ ঢালেন সঙ্গীতশিল্পী সোহাগ উদ্দিন।
সকালের নাস্তা এবং মধ্যাহ্ন ভোজে বিভিন্ন প্রকার উপাদেয় খাবার পরিবেশন করা হয়। বনভোজনের সার্বিক তত্ত্বাবধান করেন দিল, লীনা, শিউলি, ফাহিমা, আসাদ, অসীম, আলম, সোহাগ, নূর, রিপন, জাকির ও রকিব, রাসেল প্রমুখ।
আয়োজকরা জানান, বনভোজনের মূল উদ্দেশ্য ছিল পুরনো বন্ধুদের পুনরায় একত্রিত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, অতীত স্মৃতি তাজা করা এবং নতুন জীবনের গল্প ভাগাভাগি করা। বনভোজন শেষ হওয়ার পর, আগামী বছর আবার মিলনের প্রত্যাশায় সবাই একরাশ সুখী স্মৃতি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স