আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখার দাবিতে লন্ডনে সভা

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:২৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:২৪:২৬ পূর্বাহ্ন
ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখার দাবিতে লন্ডনে সভা
লন্ডন, ২১ জানুয়ারি : বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি বিকাল ২টায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে আয়োজিত এ সভা সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনাল  কমিটির আহ্বায়ক বিশিষ্ট  ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং  যুগ্ম সদস‍্য সচিব আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন, কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন  সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সিংকাপনী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনার বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ, জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী ।
সভায় অন‍্যান‍্য নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন মুফতি সৈয়দ মাহমুদ আলী, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, ক্রীড়া সংগঠক সৈয়দ সায়েম করিম, ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক সভাপতি আব্দুল মালিক, দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট রিজিওনাল চেয়ারপার্সন মোখতার আলী, গিয়াস উদ্দিন আহমদ, মাষ্টার আশরাফ চৌধুরী, টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব নুরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম, কবি আসমা মতিন, আজম আলী, বদরুল হক মনসুর, মাসুদ চৌধুরী প্রমুখ ।
সভার প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই বলেন, বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন‍্যায় ।এক শ্রেনীর সিলেট বিদ্বেষী সিন্ডিকেট অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন‍্য এ জঘন্য কাজ করে তিন লক্ষ প্রবাসীদের প্রতি অবিচার করেছে ।
বিশেষ অতিথি প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন, ২৪ বছর ধরে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হওয়ার পরও বিদেশী কোন ফ্লাইট ঐ তথাকথিত সিণ্ডিকেট ওঠা নামা করতে দিচ্ছেনা। ফলে বিমান লণ্ডন-সিলেট রুটে ১৫০০ পাউণ্ড পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছে। ফলে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবার দেশে যেতে পারছেন না। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশ বিমুখ হচ্ছে ।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, আর সোজা আঙ্গুলে ঘি উঠবেনা। আঙ্গুলকে বাঁকা করতে হবে।কঠোর কর্মসূচী দিতে হবে। অনির্দিষ্টকালের জন‍্য রেমিট্যান্স ও বিমান বয়কট করতে হবে। তাই  তিনি প্রবাসীদের স্বার্থে সবাইকে এক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 
সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট  ব্যবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদ বলেন, বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি মানা না হলে প্রবাসের ও দেশের সবাইকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক