আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

প্রতীক বরাদ্দ আজ, নির্বাচনী  মাঠে নামছেন প্রার্থীরা  কাল : ভোট ১২ ফেব্রুয়ারি

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:৪৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:৪৬:০৩ পূর্বাহ্ন
প্রতীক বরাদ্দ আজ, নির্বাচনী  মাঠে নামছেন প্রার্থীরা  কাল : ভোট ১২ ফেব্রুয়ারি
ঢাকা, ২১ জানুয়াুরি : প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলেই আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরবর্তী দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করে তাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আজ সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে একযোগে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।
ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে চূড়ান্ত করা হবে। বিধিমালা অনুযায়ী দলীয় প্রার্থীদের নির্ধারিত দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য আলাদা প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটের মাধ্যমে গণভোটও অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ হিসেবে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পোস্টার, লিফলেট, পথসভা, গণসংযোগ ও বিভিন্ন নির্বাচনী সভার মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান, কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ