আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার
২২ বছর পর সিলেট সফর, জনসভা কানায় কানায় পূর্ণ

সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:৪৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০২:৫৫:২৮ পূর্বাহ্ন
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান
সিলেট, ২২ জানুয়ারি:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সমাবেশস্থলে তিনি হাজির হন। এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই তিনি স্থানীয়দের সঙ্গে সংযোগ স্থাপন করতে সিলেটি উচ্চারণে জানতে চান, “আপনারা ভালা আছেন নি..?”। 
বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্যকে ধরে রেখে তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গতকাল রাতে তিনি সিলেটে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরে সফর।
রাতে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর হোটেলে ফিরে রাত যাপন করেন। সেখান থেকে আজ দলীয় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন তিনি।
জনসভাটি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি ২২ বছর পর তারেক রহমানের এই সফর সিলেটে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং আবেগের জন্ম দিয়েছে। সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন সভাস্থল। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ